Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শাজাহানপুরে প্রাণ ডেইরিতে ডাকাতি

BN DESK
04 September 2026, 02:25 PM পড়তে ১ মিনিট
বগুড়ার শাজাহানপুরে প্রাণ ডেইরিতে ডাকাতি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুরে প্রাণ ডেইরি কোম্পানিতে ডাকাতি হয়েছে। গতকাল শুক্রবার দিনগত রাতে উপজেলার কৃষি কলেজের সামনে, নাটোর-বগুড়া মহাসড়ক সংলগ্ন কোম্পানিটিতে এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো এক সময় ১০-১৫ জনের একটি ডাকাত দল কোম্পানির সিকিউরিটি গার্ড মোয়াজ্জেম হোসেনসহ কয়েকজন কর্মচারীকে মারধর করে তিনটি কক্ষে আটকে রাখে। এরপর ২০ লাখ টাকা মূল্যের ৯টি গরু এবং ২০ হাজার টাকা লুট করে নেয় তারা।

এ সময় আহত কর্মচারীদের একজন জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শাজাহানপুরে প্রাণ ডেইরিতে ডাকাতি

B
BN DESK | 09 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার