Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শাজাহানপুরে বজ্রপাতে একজনের মৃত্যু

BN DESK
05 September 2026, 07:02 AM পড়তে ১ মিনিট
বগুড়ার শাজাহানপুরে বজ্রপাতে একজনের মৃত্যু

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে বজ্রপাতে বাবলা (৫০) নামের এক ব্যক্তির মারা গেছেন। আজ মঙ্গলবার (১৫ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার আমরুল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবলা রামচন্দ্রপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, আজ সকালে মুষলধারে বৃষ্টি চলাকালে মাঠের মধ্যে ঘাস কাটছিলেন বাবলা। এসময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে বাবলা নামের এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসি শফিকুল ইসলাম।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শাজাহানপুরে বজ্রপাতে একজনের মৃত্যু

B
BN DESK | 15 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার