Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শাজাহানপুরে বাইকের গতিরোধ করে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

BN DESK
10 October 2025, 06:46 AM পড়তে ১ মিনিট
বগুড়ার শাজাহানপুরে বাইকের গতিরোধ করে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে বগুড়া-নাটোর মহাসড়কে রাতের আঁধারে মোটরসাইকেলের গতিরোধ করে  এক দম্পতির কাছ থেকে ২ ভরি স্বর্ণালংকার ও ৩০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  

বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৯টাযর দিকে উপজেলার খরনা ইউনিয়নের চকভালী এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দম্পতি শাহজালাল মন্ডল ও ফিরোজা বেগম শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের পানিহালী গ্রামের বাসিন্দা। ঘটনার দিন তারা বগুড়া শহর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাত সাড়ে ৯টার দিকে তারা ছিনতাইকারিদের কবলে পড়েন।

শাহজালাল মন্ডল জানান, বগুড়া শহর থেকে বাড়ি ফেরার পথে পারতেখুর এলাকায় গুঞ্জন অটো রাইস মিলের সামনে পৌঁছালে হঠাৎ একটি কাভার্ড ভ্যানে থাকা ২ জন ও লাল রঙের একটি মোটরসাইকেলে থাকা ২ জনসহ মোট ৪ ছিনতাইকারী তাদের পথরোধ করে। ছিনতাইকারীরা প্রথমে তাদের ভয়ভীতি প্রদর্শন করে, পরে সাথে থাকা স্বর্ণালঙ্কার ও ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনায় জড়িত অপরাধীদের শনাক্ত পূর্বক আইনগত ব্যবস্থা নিতে পুলিশী অভিযান চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শাজাহানপুরে বাইকের গতিরোধ করে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

B
BN DESK | 27 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার