Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শাজাহানপুরে হত্যা মামলায় দুই যুবলীগ ও কৃষকলীগ নেতা গ্রেফতার

BN DESK
04 September 2026, 09:23 AM পড়তে ১ মিনিট
বগুড়ার শাজাহানপুরে হত্যা মামলায় দুই যুবলীগ ও কৃষকলীগ নেতা গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুরে হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও কৃষকলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার গোহাইল ইউনিয়নের পান্ডার গ্রামের মৃত বাহার প্রামানিকের ছেলে আইয়ুব আলী (৪৫)। তিনি গোহাইল ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

অপরজন হলেন একই ইউনিয়নের পোয়ালগাছা গ্রামের মৃত আজিমুদ্দিন প্রামানিকের ছেলে মিজানুর রহমান মিলন (৪৩)। তিনি গোহাইল ইউনিয়নের ৬নং ওয়ার্ড কৃষকলীগের সহ-সভাপতি। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে তাদেরকে যথাক্রমে জামাদারপুকুর ও খাদাস বাজার থেকে গ্রেফতার করা হয়।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গত ৮মার্চ শাজাহানপুর থানায় দায়েরকৃত হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি। এছাড়া আসামি মিলনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় আরও মামলা রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শাজাহানপুরে হত্যা মামলায় দুই যুবলীগ ও কৃষকলীগ নেতা গ্রেফতার

B
BN DESK | 18 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার