Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শাজাহানপুরে ১৪টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

BN DESK
04 September 2026, 08:32 AM পড়তে ১ মিনিট
বগুড়ার শাজাহানপুরে ১৪টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শাজাহানপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য দপ্তর। আজ রোববার (১০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত চুপিনগর ইউনিয়নের কচুয়াদহ বাঙালি নদীর রঙ্গিলা ঘাট এলাকায় এ অভিযান চালিয়ে ১৪টি  জাল জব্দ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১৪টি চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। এতে সহযোগিতা করেন শাজাহানপুর থানার এসআই ইয়াসিন আলী ও সঙ্গীয় ফোর্স, ভিবিডি বগুড়ার স্বেচ্ছাসেবক এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীরা।

উপজেলা মৎস্য অফিস জানায়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী প্রাকৃতিক মাছের প্রজনন ও সংরক্ষণে বর্ষা মৌসুমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শাজাহানপুরে ১৪টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

B
BN DESK | 10 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার