Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শাজাহানপুরে ৩২টি চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস

BN DESK
02 September 2026, 07:48 AM পড়তে ১ মিনিট
বগুড়ার শাজাহানপুরে ৩২টি চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী বগুড়ার শাজাহানপুরে প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অফিস। আজ শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আমরুল খাল ও রঙ্গিলা ঘাট এলাকায় বাঙালী নদীতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ৩২টি নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো খালের ব্রিজ নামক স্থানে পুড়িয়ে ধ্বংস করা হয়। শাজাহানপুর থানা পুলিশ, উপজেলা মৎস্য অফিসের কর্মচারিবৃন্দ এবং স্থানীয় সচেতনমহল অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শাজাহানপুরে ৩২টি চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস

B
BN DESK | 23 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার