Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শাহজাহানপুরে বিদেশি রিভলভারসহ গ্রেফতার ১

BN DESK
04 September 2026, 02:00 PM পড়তে ১ মিনিট

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাহজাহানপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি রিভলভার ও গোলাবারুদ উদ্ধার এবং আতিকুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে বগুড়ার শাহজাহানপুর উপজেলার আশেকপুর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে এক যৌথ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে একটি বিদেশি রিভলবার, একটি পিস্তলের ম্যাগাজিন, রিভলবারের চার রাউন্ড গুলি এবং শর্টগানের ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সেই সাথে রিভলবার ও গোলাবারুদ হেফাজতে রাখার দায়ে মোহাম্মদ আতিকুর রহমান (৩৫) নামক এক তালিকাভুক্ত অপরাধীকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শাহজাহানপুরে বিদেশি রিভলভারসহ গ্রেফতার ১

B
BN DESK | 04 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার