Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শিবগঞ্জের রজীব এন্ড ব্রাদার্স অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা

BN DESK
08 October 2025, 12:27 PM পড়তে ১ মিনিট
বগুড়ার শিবগঞ্জের রজীব এন্ড ব্রাদার্স অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : দুই মাস আগের ধান থেকে তৈরি চাল এখনো অব্দি গুদামজাত করে রেখে পূর্বের ক্রয় কৃত ধানের মূল্য অনুযায়ী বিক্রি করার কথা থাকলেও তা না করা এবং দুই মাস পূর্বের উৎপাদিত চাল বর্তমান উৎপাদনের তারিখ ব্যবহার করায় বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জে মেসার্স রজীব এন্ড ব্রাদার্স অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ রোববার (২৯ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া, জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য পরিদর্শক এবং ক্যাবের সহযোগিতায় মেসার্স রজিব এন্ড ব্রাদার্স অটো রাইস মিলে যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা কালে দেখা যায় উক্ত প্রতিষ্ঠানটি দুই মাস আগের ধান থেকে তৈরি চাল এখনো অব্দি গুদামজাত করে রেখেছে। যা পূর্বের ক্রয় কৃত ধানের মূল্য অনুযায়ী বিক্রয় করার কথা। এছাড়াও দুই মাস পূর্বের উৎপাদিত চাল বর্তমান উৎপাদনের তারিখ ব্যবহার করাও ভোক্তা অধিকার আইনবিরোধী।

এ সকল অপরাধে উক্ত প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা এবং ধানের ক্রয় মূল্য অনুযায়ী চাল বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা প্রদান করেন জেলা পুলিশের একটি টিম।

উল্লেখ্য গত সপ্তাহে বগুড়া জেলার চালের বাজার খ্যাত গোদারপাড়া এবং উপশহরের কয়েকটি দোকানে তদারকি কালে দেখা যায় কয়েকটি প্রতিষ্ঠান অল্প কিছুদিন সময়ের মধ্যেই চালের বস্তা প্রতি মূল্য ১৫০- ২০০ টাকা বৃদ্ধি করেছেন। এই বিষয়টি তদারকি করতে এই অভিযান পরিচালনা করা হয়।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শিবগঞ্জের রজীব এন্ড ব্রাদার্স অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা

B
BN DESK | 29 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার