Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শিবগঞ্জে এবার পাটের আবাদ কম হয়েছে

BN DESK
04 September 2026, 09:31 AM পড়তে ১ মিনিট
বগুড়ার শিবগঞ্জে এবার পাটের আবাদ কম হয়েছে

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে এবার পাট চাষ কম করেছেন কৃষকরা। তবে যা আবাদ করা হয়েছে তাতেই বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। গতবার পাটের ভালো দাম না পেয়ে এবং পানির অভাবে পাট জাগ দিতেও সমস্যায় পড়ার জন্যই এবার পাটচাষ কম করা হয়েছে বলে জানান চাষিরা।

 উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় ১৫০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। গত বছরের তুলনায় এবার ১৫ হেক্টর জমিতে পাট চাষ কম হয়েছে। উপজেলার মোকামতলা, দেউলি, সৈয়দপুর, রায়নগর, শিবগঞ্জ সদর ও ময়দানহাটা ইউনিয়নের মাটি, পাট চাষে জন্য উপযুক্ত। তাই ওই এলাকার চাষিরা পাট চাষ বেশি করে থাকেন।

দেউলি ইউনিয়নের চাষি আব্দুর রাজ্জাক জানান, তিনি গত বছর চার বিঘা জমিতে পাট চাষ করে ভালো দাম না পেয়ে এবার মাত্র দেড় বিঘা জমিতে পাট চাষ করেছেন। রায়নগর, মোকামতলা, দেউলি ইউনিয়নের ২০ থেকে ২২ জন চাষি জানান, গত বছর পাট বিক্রি করে উৎপাদন খরচ তুলতে পারেননি। এছাড়া গত বছর পাট জাগ দিতে পানির সমস্যায় পড়েছিলেন। তাই এবার পাট চাষ করেননি।

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিকাশ চন্দ্র রায় জানান, গত বছর পাটের দাম কম ও পাট জাগ দেওয়ার সমস্যার জন্য হয়তো চাষিরা এবার পাট চাষ কম করেছেন। তবে এবার পাটের ফলন ও দাম ভালো পাওয়ার আশা করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান জানান, গত বছরে নানা সমস্যার কারণেই হয়তো এবার পাট চাষ কম করেছেন চাষিরা।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শিবগঞ্জে এবার পাটের আবাদ কম হয়েছে

B
BN DESK | 15 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার