Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শিবগঞ্জে গাংনাই নদীর সেতুর পাশ থেকে বালু উত্তোলন

BN DESK
04 September 2026, 09:31 AM পড়তে ১ মিনিট
বগুড়ার শিবগঞ্জে গাংনাই নদীর সেতুর পাশ থেকে বালু উত্তোলন

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে গাংনাই নদীতে সেতুর পাশ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলনের ফলে সেতুটি হুমকির মুখে রয়েছে। সেতুটির পাশ থেকে বালু উত্তোলনের নিষেধ ও বাধা দিয়েছেন এলাকাবাসী। তারপরেও থেমে নেই বালু উত্তোলন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার কিচক ইউনিয়নের পাতাইর সোনারপাড়া গ্রামে গাংনাই নদীতে সেতুর ওপর দিয়ে উপজেলার মোকামতলা, শিবগঞ্জ সদর ও কিচক ইউনিয়নের প্রায় ১৪ গ্রামের মানুষ যাতায়াত করেন। সেতুটির প্রায় দেড়শ’ মিটার দূরে শ্যালোমেশিন দিয়ে ওই নদী থেকে বালু উত্তোলন করছেন স্থানীয়বালু ব্যবসায়ী।

এলাকাবাসী জানান, গত ১৫ দিন থেকে এভাবে বালু উত্তোলন চলছে। প্রথমে সেতুটির দক্ষিণ পাশ থেকে এক মাস ধরে বালু তোলার পর গত ১৫ দিন থেকে সেতুটির উত্তর পাশ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। বালু বহনের ট্রাকের চাকায় গ্রামীণ রাস্তাও নষ্ট হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান বলেন, তিনি বিষয়টি জানেন না। খোঁজ-খবর নিয়ে বালু উত্তোলন বন্ধ করা হবে।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শিবগঞ্জে গাংনাই নদীর সেতুর পাশ থেকে বালু উত্তোলন

B
BN DESK | 13 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার