Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শিবগঞ্জে ধানক্ষেত থেকে রাজমিস্ত্রীর লাশ উদ্ধার

BN DESK
17 May 2026, 02:50 AM পড়তে ১ মিনিট

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে আজ শনিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে একটি ধানক্ষেত থেকে দুই সন্তানেরজনক শাহ আলম (৩৫) নামে এক রাজমিস্ত্রির হেলপারের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বিহার ইউনিয়নের সংসারদিঘী দোবিলা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। এসময় ঘটনাস্থল থেকে বড় একটি ছোড়া উদ্ধার করা হয়। নিহতের ঘারের পিছনে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের বড় ভাবী আরিফা বেগম বলেন, সে মাদকাসক্ত ছিল। কয়েক বছর আগে তার সাথে তার স্ত্রীর বিচ্ছেদ হয়। তার দুই সন্তানের একজন নানীর বাড়িতে এবং অপরজন মায়ের সাথে থাকতো। গত শুক্রবার রাত ১০টার সময় সংসারদিঘী বাজারে যাওয়ার কথা বলে আর ফিরে আসেনি।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহীন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শিবগঞ্জে ধানক্ষেত থেকে রাজমিস্ত্রীর লাশ উদ্ধার

B
BN DESK | 17 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার