Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শিবগঞ্জে পশ্চিমবঙ্গে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

BN DESK
17 May 2026, 05:14 AM পড়তে ১ মিনিট

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ ইমাম-মুয়াজ্জিম ওলামা ঐক্য পরিষদের আয়োজনে আজ শনিবার (১৬ মে) সীমান্তে বাংলাদেশী হত্যা, পশ্চিমবঙ্গে মুসলিম হত্যা এবং মসজিদ মাদ্রাসায় আগ্রাসনের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে।

মিছিল শেষে শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে সংগঠনের উপজেলা কমিটির সভাপতি এড. জামাল উদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন-সংগঠনের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা ইয়াছিন আলী প্রমুখ।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শিবগঞ্জে পশ্চিমবঙ্গে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

B
BN DESK | 17 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার