Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শিবগঞ্জে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 05:38 AM পড়তে ১ মিনিট
বগুড়ার শিবগঞ্জে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জ উপজেলার জামুরহাট গ্রামে গত রোববার বিকেলে পুকুরে ভাসমান অবস্থায় সাত বছর বয়সি শিশু আব্দুল্লাহ আল মুহিতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশু আব্দুল্লাহ আল মুহিত (৭) গাবতলী উপজেলার জাঙ্গলি গ্রামের মুকুল পাইকারের ছেলে। দুই বছর আগে তার বাবা-মায়ের বিচ্ছেদের পর সে মায়ের সঙ্গে শিবগঞ্জের জামুরহাটে নানার বাড়িতে থাকতো। তার মা মাহফুজা আক্তার প্রবাসে থাকায় শিশুটি নানার তত্ত্বাবধানে ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে আব্দুল্লাহ খেলতে বের হয়। বাড়িতে ফিরে না আসায় তার নানা মোস্তফা সরকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়।

স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহীনুজ্জামান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ময়না তদন্তের জন্য তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর কারণ জানা যাবে।

 

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শিবগঞ্জে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার