Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শিবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

BN DESK
04 September 2026, 05:35 PM পড়তে ১ মিনিট

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের আকবর আলী (৬২) নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের  ছাতড়া গ্রামের বাসিন্দা। পরিবারের লোকজন জানান আকবর আলী আজ বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১ টায় মাঠে ধানক্ষেত দেখতে যান।

কিন্তু বেলা ১টা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন মাঠে  গিয়ে দেখতে পান তিনি মৃত্যুবরণ করে ধান ক্ষেতে পড়ে আছেন। এদিকে সকাল থেকে এলাকায় ঝড় বৃষ্টি হচ্ছিল। পরিবারের ধারণা বৃষ্টির মধ্য বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহিন জানান, ওই এলাকায় আকবর আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এমন  সংবাদ তিনি মৌখিকভাবে শুনেছেন।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শিবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

B
BN DESK | 30 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার