Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে অটোভ্যান চালকসহ দুইজনের মৃত্যু

BN DESK
02 September 2026, 05:41 AM পড়তে ১ মিনিট
বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে অটোভ্যান চালকসহ দুইজনের মৃত্যু

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে অটোভ্যান চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। 
জানা গেছে, উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দোগাছি গ্রামের শাহজাহান আলীর ছেলে অটোভ্যান চালক সৈকত ইসলাম (৩২) আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে অটোভ্যানের চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান।

অপরদিকে উপজেলার বিহার ইউনিয়নের ধামাহার গ্রামের দবির উদ্দিনের ছেলে টিউবওয়েল মিস্ত্রি লিটন মিয়া (৩৬) বেলা ২টার দিকে গাবতলী উপজেলার সুকানপুকুর গ্রামে সাবমারসিবলের কাজ করার সময় ফ্যানের সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন পৃথক দু’টি বিদ্যুৎপৃষ্টে মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং লাশের সুরতহাল করা হয়েছে বলে জানান।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে অটোভ্যান চালকসহ দুইজনের মৃত্যু

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার