Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শিবগঞ্জে বিধবাকে নতুন ঘর দিল সিডিএফ

BN DESK
11 February 2026, 08:26 PM পড়তে ১ মিনিট

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: জীবনভর মাথা গোজার ঠাঁই খোঁজা বৃদ্ধা জীবনের শেষ প্রান্তে এসে সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-সিডিএফ এর পক্ষ থেকে পেলেন থাকার ঘর। সংস্থাটির পক্ষে পরিচালক আব্দুল আলিমের উদ্যোগে ৭৫ বছর বয়সী নিঃসন্তান বিধবা আনোয়ারা বেওয়াকে উপহার দেওয়া হয়েছে একটি নতুন বসতঘর। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর গ্রামে এই মানবিক কার্যক্রম সম্পন্ন হয়।

ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে এলাকার খয়বর আলীর জায়গায় বাড়ির উঠানে তৈরি একটি জরাজীর্ণ সুপারি ঘরে বসবাস করে আসছিলেন। বয়সের ভারে নুয়ে পড়া এই নারী এখন সম্পূর্ণ কর্মক্ষমতাহীন। নি:সন্তান হওয়ায় তার দেখভালের কেউ নেই। মানুষের দ্বারে দ্বারে ঘুরে সহানুভূতি ও অর্থ সংগ্রহ করাই ছিল তার জীবিকা নির্বাহের প্রধান উৎস।

বিধবার স্বামী জীবদ্দশায় মানসিক ভারসাম্যহীন ছিলেন। এলাকায় সবাই তাকে ‘হাতেম পাগলা’ নামে চিনত। স্বামীর মৃত্যুর পর নিঃসঙ্গতা, দারিদ্র্য ও অসহায়ত্ব মিলিয়ে জীবন হয়ে ওঠে আরও কষ্টের। এই হৃদয়বিদারক জীবনচিত্র জানতে পেরে সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-সিডিএফ মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসে। সংস্থাটির পরিচালক আব্দুল আলিমের সার্বিক তত্ত্বাবধানে বৃদ্ধার জন্য নির্মাণ করা হয় একটি নতুন ঘর। পাশাপাশি তাকে নতুন কাপড়ও উপহার দেওয়া হয়।

ঘর হস্তান্তর উপলক্ষে উপস্থিত সকলকে নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয় । নতুন ঘর পেয়ে আবেগে ভেঙে পড়েন ওই বৃদ্ধা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “জীবনের শেষ সময়ে মাথা গোঁজার একটা ঘর পেলাম এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। ”এ সময় উপস্থিত ছিলেনসিডিএফ-এর পরিচালক আব্দুল আলিম,সাজ্জাদুর রহমান নোাহাগ,ফাজাইল,মামুন,আপেল মাহমুদ, আকবর আলী, ফজলু মিয়া।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শিবগঞ্জে বিধবাকে নতুন ঘর দিল সিডিএফ

B
BN DESK | 11 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার