Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শিবগঞ্জে বিপুল পরিমাণ জালনোটসহ গ্রেফতার ১

BN DESK
02 September 2026, 05:44 AM পড়তে ১ মিনিট
বগুড়ার শিবগঞ্জে বিপুল পরিমাণ জালনোটসহ গ্রেফতার ১

মফস্বল ডেস্ক : বগুড়ার শিবগঞ্জে সাত লাখ টাকা জালনোটসহ রিয়াজুল ইসলামকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা বুধবার (২৭ আগস্ট) রাতে উপজেলার মুরাদপুর এলাকায় মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করেন। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার জালনোট কারবারি রিয়াজুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা বুধবার রাত আড়াইটার দিকে গোপনে খবর পেয়ে শিবগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামে মীর রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের ওপর অভিযান চালায়। এসময় সন্দেহভাজন রিয়াজুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার কাছে থাকা স্কুলব্যাগে তল্লাশি করে এক হাজার ৪শ’ পিস ৫শ’ টাকার মোট সাত লাখ টাকার জালনোট পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজুল জালনোট দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের সত্যতা স্বীকার করে।

বগুড়ার শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সারওয়ার পারভেজ জানান, এ ব্যাপারে উপ-পরিদর্শক (এসআই) মাহবুব বাদি হয়ে জালনোট কারবারি রিয়াজুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শিবগঞ্জে বিপুল পরিমাণ জালনোটসহ গ্রেফতার ১

B
BN DESK | 28 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার