Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শিবগঞ্জে মা-বাবাকে মারপিটের অভিযোগে ছেলে গ্রেফতার

BN DESK
07 September 2026, 02:13 PM পড়তে ১ মিনিট
বগুড়ার শিবগঞ্জে মা-বাবাকে মারপিটের অভিযোগে ছেলে গ্রেফতার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে মা-বাবাকে মারপিট করার অভিযোগে ছেলে খায়রুল ইসলাম (৪৮)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, উপজেলার কিচক ইউনিয়নের সিংগারপাড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে খায়রুল ইসলাম জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে গতকাল সোমবার দুপুরে তার বৃদ্ধ বাবা আব্দুস ছাত্তার (৭৫) ও মা গোলেজা বেগম (৬৩)কে মারপিট করে আহত করে।

এঘটনায় বাবা আব্দুস ছাত্তার বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে খায়রুলকে গ্রেফতার করে।

এব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, বৃদ্ধ মা-বাবাকে মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার আসামি হিসাবে তার ছেলেক গ্রেফতার করা হয়েছে।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শিবগঞ্জে মা-বাবাকে মারপিটের অভিযোগে ছেলে গ্রেফতার

B
BN DESK | 22 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার