Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শিবগঞ্জে শাশুড়িকে ফেলে পালিয়েছে পুত্রবধূ, ঠাঁই হলো বৃদ্ধাশ্রমে

BN DESK
04 September 2026, 09:07 AM পড়তে ১ মিনিট
বগুড়ার শিবগঞ্জে শাশুড়িকে ফেলে পালিয়েছে পুত্রবধূ, ঠাঁই হলো বৃদ্ধাশ্রমে

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে শাশুড়িকে ফেলে কৌশলে পালিয়ে গেছে পুত্রবধূ। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দর এলাকার এমএইচ স্কুলের সামনের রাস্তা থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে নেওয়া হয়।

বৃদ্ধার কথা অনুযায়ী পরিবারের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করে না পাওয়ায় ওই দিন রাত সাড়ে ৮টার দিকে তাকে শিবগঞ্জ থানায় নিয়ে আসা হয়। বৃদ্ধা জহুরা বেগম (৬০) জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার তারাকান্দা গ্রামের জুলহাসের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, জহুরার ছেলের বউ মিনারা বেগম কৌশলে জহুরাকে মোকাতলায় ফেলে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে পৌছে দেয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। জহুরা বেগম অস্পষ্ট কথায় জানায়, তার ছেলের নাম জয়নাল। তার পুত্রবধূ তাকে রাস্তায় ফেলে রেখে গেছে। তার পুত্রবধূর বাড়ি রংপুরে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, 'বৃদ্ধা জহুরা ভালোভাবে সব বলতে পারছেনা। জহুরা মানসিক বিকারগ্রস্থ। উদ্ধর্তন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বৃদ্ধাকে টিএমএসএস বৃদ্ধাশ্রমে পাঠানো হয়েছে।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শিবগঞ্জে শাশুড়িকে ফেলে পালিয়েছে পুত্রবধূ, ঠাঁই হলো বৃদ্ধাশ্রমে

B
BN DESK | 25 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার