Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শিবগঞ্জে ২১৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

BN DESK
10 October 2025, 09:03 PM পড়তে ১ মিনিট
বগুড়ার শিবগঞ্জে ২১৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আব্দুল হান্নান (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তার বাড়ি তল্লাসী করে ২১৮ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির ৩১ হাজার ৬শ’ টাকা উদ্ধার করে পুলিশ। হান্নান শিবগঞ্জ পৌর এলাকার রাঙ্গামাটিয়া মহল্লার  মৃত হাতেম আলীর  ছেলে।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর এলাকার রাঙ্গামাটিয়া মহল্লায় মাদক ব্যবসায়ী হান্নানের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ি থেকে ২১৮ পিচ ইয়াবা ট্যাবলেট এবং  ৩১ হাজার ৬শ’ টাকাসহ হান্নানকে গ্রেফতার করা হয়।

এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান জানান, উপজেলা থেকে মাদক নির্মলের অংশ হিসেবে ২১৮ পিস ইয়াবাসহ  মাদক ব্যবসায়ী হান্নানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা নেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে  অভিযান অব্যহত থাকবে।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শিবগঞ্জে ২১৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

B
BN DESK | 18 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার