Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে অগ্নিকান্ডে পুড়ে মারা গেছে ৮টি গরু ও ৪টি ছাগল

BN DESK
01 September 2026, 08:10 PM পড়তে ১ মিনিট
বগুড়ার শেরপুরে অগ্নিকান্ডে পুড়ে মারা গেছে ৮টি গরু ও ৪টি ছাগল

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে মশার কয়েল থেকে লাগা আগুনে গোয়াল ঘরে থাকা আটটি গরু ও চারটি ছাগল পুড়ে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের নলডাঙ্গী গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের নলডাঙ্গী গ্রামের মৃত আসর উদ্দিনের ছেলে কৃষক আফসার হাজী প্রতিদিনের মতো রাতে গরু গোয়ালে রেখে মশার কয়েল জ্বালিয়ে দিয়ে এসে ঘরে ঘুমিয়ে পড়েন। গভীররাতে গোয়ালের ভেতরে হঠাৎ গরুর ছোটাছুটির শব্দ শুনে তার ছোট ভাইয়ের স্ত্রী নুপুর বাইরে এসে আগুন লেগেছে দেখতে পান।

এ সময় তিনি চিৎকার দিলে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতায় কোনো গরু ও ছাগল বের করতে না পারায় গোয়ালঘরের ভেতরে থাকা ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে মারা যায়।
প্রতিবেশি আলমগীর হোসেন জানান, গোয়ালের ভেতরে খড়কুটোসহ দাহ্য জিনিসপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক আফসার হাজী বলেন, আমরা কৃষক মানুষ। আমাদের সম্বল ছিল এই গরু-ছাগল। যার সবগুলো আগুনে পুড়ে মারা গেছে। এই অগ্নিকান্ডে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমি সম্পূর্ণ নি:স্ব ।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শেরপুরে অগ্নিকান্ডে পুড়ে মারা গেছে ৮টি গরু ও ৪টি ছাগল

B
BN DESK | 29 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার