Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে আওয়ামীলীগের তিন নেতা গ্রেফতার

BN DESK
04 August 2026, 08:24 PM পড়তে ১ মিনিট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে হামলা, ভাংচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়েরকৃত মামলায় (কার্যক্রম নিষিদ্ধ) ভবানীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বালেন্দা গ্রামের মৃত জাবেদ আলী সরকারের ছেলে সোনাউল্লাহ (৫০) ও সুঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জয়লা আলাদি গ্রামের আমজাদ হোসেনের ছেলে আব্দুল হান্নান শেখ (৩২) ও শাহ-বন্দেগী ইউনিয়ন আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কানাইকান্দর গ্রামের সোলায়মানের ছেলে জামাল উদ্দিনকে (৪৫)  গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে আওয়ামীলীগ নেতা সোনাউল্লা, জামাল উদ্দিন ও  আব্দুল হান্নানকে গ্রেফতার করে।

শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, নাশকতা মামলায় গ্রেফতারকৃতদের আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শেরপুরে আওয়ামীলীগের তিন নেতা গ্রেফতার

B
BN DESK | 04 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার