Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে আওয়ামীলীগ রব্বানী নেতা গ্রেফতার

BN DESK
04 September 2026, 10:15 AM পড়তে ১ মিনিট
বগুড়ার শেরপুরে আওয়ামীলীগ রব্বানী নেতা গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে হামলা, ভাংচুর, হত্যাচেষ্টা ও বিষ্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত নাশকতা মামলায় আওয়ামীলীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা গোলাম রব্বানীকে (৬০) গ্রেফতার করেছে থানা পুলিশ।

তিনি ভবানীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, বর্তমানে কার্যকরী কমিটির সদস্য ও ভবানীপুর ইউনিয়নের বিশ্বা গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে।

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈন উদ্দিন বলেন, আওয়ামীলীগ নেতা রব্বানীকে নাশকতা মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শেরপুরে আওয়ামীলীগ রব্বানী নেতা গ্রেফতার

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার