Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে ইসলামী ছাত্রী সংস্থার মানববন্ধন

BN DESK
01 September 2026, 08:15 PM পড়তে ১ মিনিট
বগুড়ার শেরপুরে ইসলামী ছাত্রী সংস্থার মানববন্ধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা ফজিলাতুন নাহার কর্তৃক হিজাব পরিহিত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে বের করে দেওয়ার প্রতিবাদে বগুড়ার শেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার ধুনট রোড মোড়ে ঢাকা-বগুড়া মহাসড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভানেত্রী জাকিয়া সুলতানা জান্নাতী, সেক্রেটারি তাজরী নাহার, মাহফুজা আননূরী, নিপা খাতুন, ইউনিট সংগঠন নায়েলা তাসনিম প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, হিজাব মুসলিম নারীর পরিচয় ও ধর্মীয় অনুশাসনের অংশ। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার প্রয়াস মৌলিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। তারা দ্রুত শিক্ষিকার পদত্যাগ এবং তাকে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শেরপুরে ইসলামী ছাত্রী সংস্থার মানববন্ধন

B
BN DESK | 26 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার