Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে কোম্পানির অবহেলায় প্রাণ গেল এক নারীর

BN DESK
01 September 2026, 08:12 PM পড়তে ১ মিনিট
বগুড়ার শেরপুরে কোম্পানির অবহেলায় প্রাণ গেল এক নারীর

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে আব্দুল মোনায়েম কোম্পানি লিমিটেডের বিদ্যুৎ লাইনের অরক্ষিত তারের কারনে বিদ্যুৎতায়িত হয়ে লিপি খাতুন (৪০) নামের এক গৃহবধু মারা গেছে। সে ইতালি পূর্বপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী। আজ শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার ভাবনীপুর ইউনিয়নের ঘোগা বটতলা (ছোনকা) এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় নিহতের দেবর মোতালেব হোসেন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

থানায় মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুল মোনায়েম লিমিটেড নামের কনস্ট্রাকশন কোম্পানির উত্তর সাইটে বিদ্যুতের তার অরক্ষিত অবস্থায় ডোবায় পড়লে বৃষ্টির পানি জমে সম্পূর্ণ ডোবাটি বিদ্যুতায়িত হয়। দুপুর ১২টার দিকে লিপি খাতুন ছাগলের ঘাস আনতে ডোবার পাশে গিয়ে বিদ্যুতায়িত হলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় মিন্টু ও কোম্পানির ডেইলি লেবার রাসেল বলেন, আমরা দেখি কোম্পানির উত্তর সাইডে অনেক লোকজন জমেছে। সেখানে গিয়ে দেখি লিপি খাতুন গুরুতর আহত হয়ে পড়ে আছে। তখন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লিপি ওই কোম্পানিতে ডেইলি লেবার হিসেবে কাজ করতো।

এ বিষয়ে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, বিদ্যুতের লাইনে অসতর্কতার কারনে মৃত্যুর ঘটনায় ৩০৪ (ক) ধারায় নিয়মিত মামলা দায়েরের পর লাশটি পোষ্টমর্টেমের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শেরপুরে কোম্পানির অবহেলায় প্রাণ গেল এক নারীর

B
BN DESK | 23 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার