Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে গরু চুরির ঘটনায় গ্রেফতারকৃতদের শাস্তির দাবিতে মানববন্ধন

BN DESK
04 September 2026, 04:38 PM পড়তে ১ মিনিট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে গরু চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতার হওয়া শফি, রঞ্জু, জিহাদ ও পলাতক আসামি কান্টুর দৃষ্টান্তমূলক শাস্তি এবং চুরি হওয়া গরু দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসি।

আজ শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার শাহ্বন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার  হাজারো গ্রামবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন শফিকুল ইসলাম, সোনা মিয়া, ফয়সাল, জাহাঙ্গীর, আলমগীর হোসেন, জিন্না, রচনা খাতুন, বিউটি আক্তার, বিথি প্রমুখ।

বক্তারা বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে গরু, ব্যাটারিচালিত অটো, ও বাসা বাড়িতে চুরির ঘটনা বেড়ে গেছে, যা গ্রামবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা দ্রুত চোরদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও চুরি হওয়া গরু উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, গত ৩০ মার্চ রাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় কৃষক জাহাঙ্গীর হোসেনের প্রায় ৭ লাখ টাকা মূল্যের চারটি গাভী গরু চুরি করে পিকআপভ্যানযোগে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন সকালে সিসিটিভি ফুটেজে সন্দেহজনক চলাচল দেখে গ্রামবাসী শফিক, রঞ্জু ও জয়নাল (জিহাদ)কে ধাওয়া করে আটক করে এলাকাবাসী।

এ সময় উত্তেজিত জনতা তাদেরকে গণধোলাই দিয়ে শেরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। এই ঘটনায় চারজনের বিরুদ্ধে শেরপুর থানায় গরু চুরির মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শেরপুরে গরু চুরির ঘটনায় গ্রেফতারকৃতদের শাস্তির দাবিতে মানববন্ধন

B
BN DESK | 11 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার