Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে গোয়াল থেকে গরু চুরি

BN DESK
01 September 2026, 08:17 PM পড়তে ১ মিনিট
বগুড়ার শেরপুরে গোয়াল থেকে গরু চুরি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে কৃষকের গোয়াল থেকে গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাতের কোন এক সময় এই চুরির ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রোববার উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভায়রা গ্রামের মোজাহার হাজীর ছেলে কৃষক বায়েজিদ হোসেন টুকু (৪০) প্রতিদিনের ন্যায় গোয়ালে গাভী ও বাছুর রেখে তালা দিয়ে ঘুমাতে যায়। সকাল ঘুম থেকে উঠে দেখে গোয়ালে গরু নেই, কে বা কারা চুরি করে নিয়ে গেছে।

পরবর্তীতে ভায়রা বাজারের একটি সিসি ক্যামেরায় দেখা যায় রাত সাড়ে ১০টার দিকে চোরেরা গরুটি নিয়ে যাচ্ছে। বর্তমান বাজারের দাম অনুযায়ী গাভী ও বাছুরের দাম প্রায় লাখ টাকা। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শেরপুরে গোয়াল থেকে গরু চুরি

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার