Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে জুয়া খেলার সময় ৭ জনকে গ্রেফতার

BN DESK
04 September 2026, 09:16 AM পড়তে ১ মিনিট
বগুড়ার শেরপুরে জুয়া খেলার সময় ৭ জনকে গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৭জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের গড়েরবাড়ী গ্রামের বদিউজ্জামান শেখের ছেলে আব্দুল মালেক (২৩), আন্দিকুমড়া গ্রামের মৃত বিশা প্রামানিকের ছেলে শহিদ (৩০), মোহন (২১), শেরুয়া বটতলা পূর্বপাড়ার সিরাজুলের ছেলে রুবেল (২২), কানাইকান্দর গ্রামের ছহির উদ্দিনের ছেলে আব্দুল মোতালেব (৩৩), আবু ছাঈদের ছেলে মহির শেখ (২২) ও লালমনিরহাট জেলার কুলাঘাট ইউনিয়নের দক্ষিণ শিবেরকুটি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আহের আলী (৩৩)।

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহষ্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের কানাইকান্দর পূর্বপাড়া গ্রামের জনৈক বেল্লাল হোসেনের গোডাউন ঘরের মধ্যে জুয়া খেলার সময় তাদেরকে গ্রেফতার করে।

এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের পর আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, পুলিশের অভিযানে জুয়া খেলার সময় তারা গ্রেফতার হলে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শেরপুরে জুয়া খেলার সময় ৭ জনকে গ্রেফতার

B
BN DESK | 18 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার