Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে ডিজে হাইস্কুলের জানালার গ্রিল কেটে চুরি

BN DESK
06 September 2026, 09:29 AM পড়তে ১ মিনিট
বগুড়ার শেরপুরে ডিজে হাইস্কুলের জানালার গ্রিল কেটে চুরি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে সরকারি ডিজে হাইস্কুলের ভোকেশনাল শাখার প্রাকটিক্যাল ক্লাস রুমের জানালার গ্রিল কেটে বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে। গতকাল রোববার দিনগত রাতের কোন এক সময় এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শেরপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, গতকাল রোববার স্কুলের সকল কার্যক্রম শেষে বিকেলে সকল ভবনের দরজা জানালা বন্ধ ও তালাবদ্ধ করে সবাই চলে যান। পরের দিন সোমবার স্কুল খোলার পর দেখা যায়, ভোকেশনাল শাখা ভবনের প্রাকটিক্যাল ক্লাস রুমের জানালার গ্রিল কাটা ও আসবাব পত্র এলোমেলো ভাবে পড়ে আছে। চোরেরা ওয়েল্ডিং মেশিনের তামার তার ও প্রাকটিক্যাল ক্লাসের জন্য রক্ষিত বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গেছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব বলেন, ভোকেশনাল শাখার প্রাকটিক্যাল ক্লাস রুমের বিভিন্ন সামগ্রী চুরি হওয়ায় ঘটনা থানায় জানানো হয়েছে। শেরপুর থানার এসআই জাহিদ বলেন, চুরির বিষয়টি মৌখিকভাবে জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শেরপুরে ডিজে হাইস্কুলের জানালার গ্রিল কেটে চুরি

B
BN DESK | 04 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার