Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে নিষিদ্ধ কীটনাশক রাখায় ৫০ হাজার টাকা জরিমানা

BN DESK
04 September 2026, 08:23 AM পড়তে ১ মিনিট
বগুড়ার শেরপুরে নিষিদ্ধ কীটনাশক রাখায় ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে ফরহাদ কীটনাশক এন্ড  বীজ ভান্ডারের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে পৌরশহরের ধুনট রোডের তালতলা এলাকায় কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক খান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার।

অভিযানকালে ফরহাদ কীটনাশক এন্ড বীজ ভান্ডারে নিষিদ্ধ কার্বোফুরান কীটনাশকসহ বিভিন্ন মেয়াদোত্তীর্ণ, মিসব্র্যান্ডেড ও উন্মুক্ত কীটনাশক পাওয়া যায়। এ অপরাধে অভিযুক্ত ব্যবসায়ী তবিবর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মালামাল কৃষি অফিসের তত্ত্বাবধানে ধ্বংস করা হয়।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শেরপুরে নিষিদ্ধ কীটনাশক রাখায় ৫০ হাজার টাকা জরিমানা

B
BN DESK | 13 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার