Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে পঁচা ডিম পরিবহনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

BN DESK
04 September 2026, 08:37 AM পড়তে ১ মিনিট
বগুড়ার শেরপুরে পঁচা ডিম পরিবহনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে পঁচা ডিম পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পিকআাপ ড্রাইভার রণি শেখ (৩৩)কে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। সে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাঁকাই মধ্যপাড়া গ্রামের রাশেদুল হাসান টুকুর ছেলে।

এ সময় ওই পঁচা ডিমগুলো ধ্বংস করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৩ টায় পৌরশহরের ধুনট রোড মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১০ হাজার পঁচা ডিমসহ একটি পিকআপ আটক করে শেরপুর থানা পুলিশ।

এব্যাপারে পিকআপ চালক রণি শেখ জানায়, তারা পাবনা থেকে ডিমগুলো রংপুরে নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার আশিক খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা ও ডিমগুলো ধ্বংস করার নির্দেশ দেন।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শেরপুরে পঁচা ডিম পরিবহনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

B
BN DESK | 04 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার