Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ

BN DESK
05 September 2026, 06:43 PM পড়তে ১ মিনিট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:  আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে যথাযথ নিয়মে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাইদুজ্জামান হিমু।

তিনি কোরবানির সময় স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব উপায়ে পশু জবাই এবং বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। পরিবেশ সুরক্ষায় নির্ধারিত স্থানে পশু জবাই ও চামড়া সংরক্ষণের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন ডা: মো: নিয়ায কাযমীর রহমান। পশু জবাই ও চামড়া ছাড়ানোর সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করেন ডা: মো: জাহিদুর রহমান (সোহাগ)। এছাড়া পশুর চামড়া সংরক্ষণের ব্যবহারিক প্রক্রিয়া নিয়ে বক্তব্য রাখেন এ কে এম আসাদুজ্জামান।

প্রশিক্ষণের সমাপনী পর্বে পশুর রক্ত ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান আলহাজ জাহিদুল ইসলাম, পিয়ার হোসেন পিয়ার, আব্লু কালাম আজাদ, মাজেদুর রহমান মিলন, আবু হাসান, শেরপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবু জাহের, বিভিন্ন মসজিদের ইমাম, এনজিও প্রতিনিধি, কসাই প্রতিনিধি আনোয়ার প্রমুখ।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শেরপুরে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ

B
BN DESK | 24 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার