Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার

BN DESK
04 September 2026, 03:00 PM পড়তে ১ মিনিট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সাজাপ্রাপ্ত আসামি ১ জন, গ্রেফতারি পরওয়ানা মূলে জিআর মামলায় ৪ জন, সিআর মামলায় ২ জন ও ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত মাদকসেবি ১ জন।

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযানে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে রাজশাহীর বোয়ালীয়া থানার কাদিরগঞ্জ দরিখরকনা গ্রামের মোশারফ হোসেনের ছেলে সাইদার রহমানকে(৩০) ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়া গ্রেফতারকৃত অন্যান্য আসামিরা হলো উপজেলার রাজবাড়ী মুকুন্দ গ্রামের আবু ছালামের ছেলে নাসির উদ্দিন (৪০), শালফা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে সাইফুল ইসলাম (৪০), সুবলি গ্রামের আব্দুল জলিলের ছেলে আাব্দুল মজিদ (৪২), মদনপুর গ্রামের আলীমুদ্দিন আকন্দের ছেলে আবু বকর সিদ্দিক (৩৫), জবদুল আকন্দের ছেলে আব্দুস সালাম আকন্দ (৩৫) , আড়ংশাইল গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে বুলবুল (৩৮) ও ফুলবাড়ী গ্রামের আজাহারের ছেলে আব্দুর রউফ (৩৫)।

এ ব্যপাারে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার

B
BN DESK | 05 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার