Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে প্রশাসনের অভিযানে ১০২টি অবৈধ ঘর উচ্ছেদ

BN DESK
10 October 2025, 02:27 PM পড়তে ১ মিনিট
বগুড়ার শেরপুরে প্রশাসনের অভিযানে ১০২টি অবৈধ ঘর উচ্ছেদ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের রানিহাট বাজারে অবৈধভাবে নির্মিত দোকান ঘর উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার পরিচালিত এই অভিযানে মোট ১০২টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক খান ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। এ সময় রানীরহাট বাজারের সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আশিক খান বলেন, দীর্ঘদিন ধরে সরকারি জমি দখলমুক্ত করার জন্য স্থানীয়দের অনুরোধ জানানো হলেও অনেকে স্থাপনা সরাননি। তাই আইনানুগভাবে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সরকারি জায়গা দখলমুক্ত রাখার জন্য এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শেরপুরে প্রশাসনের অভিযানে ১০২টি অবৈধ ঘর উচ্ছেদ

B
BN DESK | 13 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার