Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানা

BN DESK
04 September 2026, 04:17 PM পড়তে ১ মিনিট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু।

অভিযানে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী আসমা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও দুইজন খুচরা বিক্রেতাকে যথাক্রমে ২ হাজার ও ১ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে। এ সময় ব্যবসায়ীদের ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রির জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু বলেন, এ সময় বৈশ্বিক কারণে তেল ও গ্যাসের দাম আর্ন্তজাতিক বাজারে বৃদ্ধি পেলেও আমাদের দেশে স্বাভাবিক রয়েছে। কিন্ত কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করছে এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে শেরপুর থানা পুলিশ ও আনসার বাহিনী।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শেরপুরে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানা

B
BN DESK | 04 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার