Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

BN DESK
01 September 2026, 07:02 PM পড়তে ১ মিনিট
বগুড়ার শেরপুরে মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরেই এসব এলাকায় যানজট ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। অবশেষে প্রশাসনের এই পদক্ষেপ জনমনে স্বস্তি ফিরিয়েছে।

আজ শনিবার (২৮ জুন) বিকেলে পৌরশহরের বাসস্ট্যান্ড ফলপট্টি ও ধুনট মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আশিক খান। এসময় তার সঙ্গে ছিলেন সেনাবাহিনীর অফিসার লেফটেন্যান্ট মো. মাহি, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অভিযানে মহাসড়ক ঘেঁষে নির্মিত অবৈধ দোকানপাট, চায়ের টং, ফলের স্টলসহ বিভিন্ন অস্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। ফুটপাত থেকে সরিয়ে নেওয়া হয় দোকানী ও হকারদের মালামাল।

উপজেলা নির্বাহী অফিসার আশিক খান বলেন, জনসাধারণের চলাচলের পথ দখল করে যারা ব্যবসা পরিচালনা করছেন, তাদের আর সুযোগ দেওয়া হবে না। ফুটপাত সাধারণ জনগণের, এটি ব্যক্তিগত মালিকানার নয়। জনগণের স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শেরপুরে মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

B
BN DESK | 28 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার