Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে মাদকের টাকার জন্য মাকে মারপিট করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

BN DESK
03 April 2026, 04:36 AM পড়তে ১ মিনিট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাদকের টাকার জন্য মাকে মারধর ও বসতবাড়িতে ভাঙচুর করার অপরাধে মোহাম্মদ মিন্টু (৩৬) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মিন্টু শেরপুর পৌরসভার টাউন কলোনি এলাকার মৃত ময়দান আলীর ছেলে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই আদেশ প্রদান করেন।

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত মিন্টু দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। মাদকের টাকার জন্য  সে প্রায়ই তার বৃদ্ধা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের ওপর শারীরিক নির্যাতন করতো। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ এপ্রিল) মাদকের টাকার জন্য তার মাকে মারধর করার পাশাপাশি ঘরের আসবাবপত্র ভাঙচুর করে।

খবর পেয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত মিন্টুকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সে তার অপরাধ স্বীকার করায় মাদক সেবন ও পরিবারের সদস্যদের লাঞ্ছিত করার দায়ে বিচারক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। শেরপুর থানা অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন জানান, সাজাপ্রাপ্ত আসামিকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে এবং পারিবারিক সহিংসতা রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে ।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শেরপুরে মাদকের টাকার জন্য মাকে মারপিট করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

B
BN DESK | 03 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার