Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে মা ও ছেলেসহ চার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

BN DESK
04 September 2026, 08:30 AM পড়তে ১ মিনিট
বগুড়ার শেরপুরে মা ও ছেলেসহ চার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে চার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি পূর্বপাড়া গ্রামের মাসুদ রানার স্ত্রী রোকেয়া (৩৫), পৌর শহরের স্যান্নালপাড়ার আবুল হোসেনের ছেলে হাবিবুর রহমান (৪০), শ্রীরামপুর পাড়ার সুনিল চন্দ্র মহন্তের ছেলে রানা চন্দ্র মহন্ত (৩০) ও স্ত্রী মালতি রানী (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকালে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে পৌর শহরের স্যান্নালপাড়া (হাটখোলা) থেকে ছয়মাসের সাজাপ্রাপ্ত আসামি হাবিবুর রহমানকে, শ্রীরামপুর পাড়া থেকে পাঁচ মাসের সাজাপ্রাপ্ত আসামি মা এবং ছেলে রানা মহন্ত ও মালতি রানীকে গ্রেফতার করে।

অপরদিকে পুলিশের অপর একটি টিম উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি রোকেয়াকে গ্রেফতার করে। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামিরা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত। তাদেরকে আদালতের নিকট সোপর্দ করা হয়েছে।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শেরপুরে মা ও ছেলেসহ চার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

B
BN DESK | 05 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার