Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে রাস্তা পারাপারের সময় কোচের ধাক্কায় যুবক নিহত

BN DESK
10 October 2025, 04:00 PM পড়তে ১ মিনিট
বগুড়ার শেরপুরে রাস্তা পারাপারের সময় কোচের ধাক্কায় যুবক নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে ঢাকা বগুড়া মহাসড়কে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির কোচের ধাক্কায় মারুফ হাসান (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি শাহ-বন্দেগী ইউনিয়নের ধড়মোকাম (হাওয়াখানা) এলাকার ছায়েদ আলীর ছেলে। আজ শুক্রবার (২৭ জুন) সকাল ১১টায় উপজেলার কৃষ্ণপুর এলাকায় গাড়ি সার্ভিসিং সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মারুফ ( গাড়ির হেলপার) গাড়ি সার্ভিসিং সেন্টারে গাড়ি রেখে রাস্তা পার হওয়ার সময় ঢাকা গামী একটি দ্রুতগতির কোচ সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আল-আমিন জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শেরপুরে রাস্তা পারাপারের সময় কোচের ধাক্কায় যুবক নিহত

B
BN DESK | 27 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার