Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে লোকালয়ে হনুমান দেখতে উৎসুক জনতার ভিড়

BN DESK
06 September 2026, 08:00 AM পড়তে ১ মিনিট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া এলাকায় লোকালয়ে একটি হনুমান দেখা গেছে, যা দেখতে উৎসুক জনতা ভিড় করছে। আজ সোমবার (৩০ মার্চ) সকাল থেকে হনুমানটি গ্রামের বিভিন্ন বাড়ির চালা ও গাছের ডালে অবস্থান করলে স্থানীয়দের মাঝে এই খবর ছড়িয়ে পড়েলে একজনজর হনুমানটিকে দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্রাপাড়া গ্রামের বাসিন্দা মাসুদ জানান, সোমবার ভোরে হঠাৎ করেই হনুমানটি গ্রামের মানুষের চোখে পড়ে। এটি এক বাড়ি থেকে অন্য বাড়িতে লাফিয়ে বেড়ানোর সময় উৎসুক জনতা সেটিকে দেখার জন্য ভিড় জমান। তবে গ্রামের মানুষের কাছে এই বন্যপ্রাণিটি দেখে প্রথমে সাধারণ মানুষের মনে ভীতির সৃষ্টি হয়।

পরবর্তীতে যখন তারা জানতে পারেন এটি হনুমান তখন তারা তাকে নানা ধরনের খাবার দেন, ধারনা করা হচ্ছে হনুমানটি খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছে। সাধারণত দলছুট হয়ে বা খাবারের সংকটে পড়ে অনেক সময় বন্য হনুমান লোকালয়ে চলে আসে। তবে এদের বিরক্ত না করলে এরা সাধারণত মানুষের কোনো ক্ষতি করে না।

মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জাহিদুল ইসলাম বলেন, আমি শুনেছি খোট্রাপাড়ায় একটি হনুমান দেখা গেছে, যা সাধারণ মানুষের মাঝে কৌতুহলের সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শেরপুরে লোকালয়ে হনুমান দেখতে উৎসুক জনতার ভিড়

B
BN DESK | 31 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার