Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শুভ গ্রেফতার

BN DESK
04 September 2026, 08:56 AM পড়তে ১ মিনিট
বগুড়ার শেরপুরে সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শুভ গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : হামলা, ভাংচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়েরকৃত মামলায় শেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও (কার্যক্রম নিষিদ্ধ) পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শুভ ইমরানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সে পৌরশহরের উলিপুর নতুনপাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে। তাকে আজ সোমবার (২৮ জুলাই) বেলা সোয়া ২টার দিকে থানা থেকে আদালতে নেয়ার জন্য গাড়িতে উঠানোর সময় উত্তেজিত জনতা মারধর ও ডিম নিক্ষেপ করে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে শেরপুর থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে বগুড়ার শাহজাহানপুর থানায় একটি, ধুনট থানায় একটি ও শেরপুর থানায় দুটিসহ মোট চারটি মামলা রয়েছে। সোমবার সকালে তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে থানার সামনে উৎসুক জনতা জড়ো হতে থাকে।

এ সময় পুলিশকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে দেখা যায়, তারপরেও আদালতে নেয়ার জন্য গাড়িতে তোলার সময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে তার উপর হামলা করে। এ সময় তাকে কিল ঘুষি মারা ও তার ওপর ডিম নিক্ষেপ করতে দেখা যায়।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি এস এম মঈনুদ্দিন বলেন, পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শুভ ইমরান ৪ মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেফতারের পর আজ সোমবার (২৮ জুলাই) দুপরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শেরপুরে সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শুভ গ্রেফতার

B
BN DESK | 28 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার