Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক

BN DESK
10 October 2025, 10:27 PM পড়তে ১ মিনিট
বগুড়ার শেরপুরে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক

শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে হিরোইনসহ খাইরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তার কাছ থেকে তিন পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়। শেরপুর থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের ফুলতলা কাজী অফিসের সামনে থেকে ধুনট উপজেলার মাঠপাড়া গ্রামের কমর উদ্দিনের ছেলে খাইরুল ইসলামকে (৩৬)  আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে তিন পুরিয়া হিরোইন, পরিমাপের ডিজিটাল যন্ত্র ও  একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খাইরুল ইসলামকে হিরোইনসহ আটকের পর মাদকদ্রব্য আইনে মামলা করা হয়।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শেরপুরে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক

B
BN DESK | 13 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার