Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

BN DESK
10 October 2025, 09:07 PM পড়তে ১ মিনিট
বগুড়ার শেরপুরে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার কুসুম্বী ইউনিয়নের বনমরিচা (মধ্যপাড়া) গ্রামের জামাত আলীর ছেলে শামছুল ইসলাম (৪২) ও শাজাহানপুর উপজেলার সাজাপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে আরিফুল ইসলাম (৩৬)।

শেরপুর থানা সূত্রে জানা যায়, আজ সোমবার (৩০ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার পুলিশ উপজেলার গাড়িদহ বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স বাবলু ফিলিং স্টেশন এর সামনে থেকে শামছুল ও আরিফুলকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাদেরকে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈন উদ্দিন বলেন, দুই মাদককারবারির বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার শেরপুরে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার