Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সাতমাথার পরিস্থিতি উত্তপ্ত 

BN DESK
05 September 2026, 06:53 PM পড়তে ১ মিনিট
বগুড়ার সাতমাথার পরিস্থিতি উত্তপ্ত 

স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজ শনিবারের (৩ আগস্ট) কর্মসূচিকে কেন্দ্র করে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সাতমাথায় আন্দোলনকারীরা অবস্থান নিয়ে আগুন ধরিয়ে দিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত করে রেখেছেন। 

এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা বগুড়া সার্কিট হাউজে ভাঙচুর করলে পুলিশের সাথে তাদের সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জলেশ^রীতলা এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল ছোড়ার ঘটনা ঘটছে।    

তার আগে ঘোষিত এই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার দুপুরের পর থেকেই বগুড়াতে বৃষ্টি উপেক্ষা করে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় জড়ো থাকেন শিক্ষার্থীরা। বেলা আড়াইটা পর্যন্ত শহরের সাতমাথায় যান চলাচল স্বাভাবিক থাকলেও এরপর মিছিল নিয়ে সাতমাথায় আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। শহরের সবগুলো সড়ক দিয়ে মিছিল আসে এখানে। শিক্ষার্থীদের সাথে সাতমাথায় সাধারণ মানুষকেও জড়ো হতে দেখা যায়।

শহরের জলেশ^রীতলার দিকে থেকে শিক্ষার্থীদের সাথে অভিভাবকদেরও মিছিলে আসতে দেখা গেছে। শহরের বড়গোলা দিকে থেকে বিশাল একটি মিছিল এসে সাতমাথায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। শহরের এই প্রাণকেন্দ্রে অবস্থান নেয়া শিক্ষার্থীরা সাতমাথামুখি সকল যানবাহন চলাচল আটকে দেয়। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সাতমাথার পরিস্থিতি উত্তপ্ত 

B
BN DESK | 03 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার