Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সাতমাথায় ধাক্কাপার্টির খপ্পরে পড়ে লাখ টাকা খোয়া গেল এক ব্যক্তির

BN DESK
10 October 2025, 02:25 AM পড়তে ১ মিনিট
বগুড়ার সাতমাথায় ধাক্কাপার্টির খপ্পরে পড়ে লাখ টাকা খোয়া গেল এক ব্যক্তির

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের সাতমাথা এলাকায় ধাক্কা পার্টির খপ্পরে পড়ে ১ লাখ টাকা খুইয়েছেন শেরপুর উপজেলার তিরাইল গ্রামের বাসিন্দা সনজিত কুমার সরকার। ঘটনাটি ঘটেছে গত বুধবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে। এ বিষয়ে বগুড়া সদর থানায় তিনি অভিযোগ করেছেন।  

অভিযোগ থেকে জানা গেছে, গত বুধবার বেলা ১২টার দিকে ১ লাখ টাকা নিয়ে সনজিত তার বীমার টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে শেরপুর থেকে বাসযোগে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন। দুপুর ১টার দিকে শহরের সাতমাথায় বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় চারজন দুর্বৃত্ত তাকে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে ওই দুর্বৃত্তরা চোখের পলকে তার প্যান্টের পকেট থেকে এক লাখ টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ে। এর কিছুক্ষণ পর তিনি দেখতে পান তার পকেটে থাকা ১ লাখ টাকা নেই।  এ ঘটনায় তিনি ওইদিনই বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন।

এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সাতমাথায় ধাক্কাপার্টির খপ্পরে পড়ে লাখ টাকা খোয়া গেল এক ব্যক্তির

B
BN DESK | 21 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার