Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সাতমাথা ফাঁকা থাকলেও সংযোগ সড়কে তীব্র যানজট

BN DESK
05 September 2026, 07:52 PM পড়তে ১ মিনিট
বগুড়ার সাতমাথা ফাঁকা থাকলেও সংযোগ সড়কে তীব্র যানজট

স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের ভিতরে ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা দেয়ার পর প্রাণকেন্দ্র সাতমাথা এলাকা যানজটমুক্ত থাকলেও সংযোগ সড়কের অবস্থা ভয়াবহ। এই সড়কগুলোতে ভয়াবহ যানজটে পড়ে নাকাল হচ্ছে মানুষ।

নষ্ট হচ্ছে কর্মঘন্টা। ১০ মিনিটের পথ পৌছেতে লাগছে আধাঘন্টা থেকে এক ঘন্টায়। ট্রাফিক পুলিশের তৎপরতায় শহরের সাতমাথা জিরো পয়েন্ট এলাকা কিছুটা যানজটমুক্ত থাকলেও যানজট বেড়েছে সংযোগ সড়কগুলোতে। যানজট নিয়ন্ত্রনে জেলা ও পুলিশ প্রশাসনের নেয়া ব্যবস্থা তেমন কাজে আসছে না।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) শহরের বাদুড়তলা চকযাদু সড়কে সুত্রাপুরে গোহাইল সড়কে জেলা পরিষদে মার্কেটের সামনে, ইয়াকুবিয়া স্কুলের মোড় হতে গোহাইল সড়কে, কামারগাড়ি রেল ঘুমটি, সেউজগাড়য়ি আমতলা মোড়, চকযাদু সড়ক, বাদুড়তলা, ১,২ ও ৩ নম্বর রেল গেইট, বড়গোলা, টিনপট্টি, দত্তবাড়ি, কালিতলা, দত্তবাড়ি থেকে নামাজগড়মুখি সড়ক, চাঁদনী বাজার, রাজাবাজার, ফতেহ আলী মোড়, স্টেশন সড়ক, জলেশ্বরীতলা কালিবাড়ি এলাকায় বিভিন্ন সময় যানজট দেখা যায়। এ সব  এলাকায় যানজটে পড়ে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়। নষ্ট হয় মানুষের মূল্যবান সময় ঘন্টা।

উল্লেখ্য, শহরে ৫০ হাজারেরও বেশি রিকশা চলাচল করে। যার মধ্যে ৪৫ হাজারের মতো রিকশা ব্যাটারিচালিত। শুধু রিকশা ও থ্রি হুইলার বা ইজিবাইকই নয়, শহরে চলাচল করে আরও ১৫ হাজারেরও বেশি সিএনজিচালিত অটোরিকশা, যার বেশিরভাগেরই রেজিস্ট্রেশন নম্বর নাই।

এগুলোও অবৈধ। তবে যানজট নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন শহরের অভ্যন্তরে ইজিবাইক চলাচল বন্ধ করে দিলেও যানজট পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। এতে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় যানজট কমলেও অন্য এলাকায় বিশেষ করে শহরের সংযোগ সড়কগুলোতে এর প্রভাব পড়েনি।

বরং এই সড়কগুলোতে যানজট আরও বেড়েছে। সংযোগ সড়কগুলোতে নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করছে ইজিবাইক, সিএনজি চালিক অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশাসহ সব ধরণের যানবাহন। ফলে যানজটে আটকা পড়ছে মানুষ।

তবে এ বিষয়ে বগুড়া সদর ট্রাফিক বিভাগের ইনচার্জ (টিআই) মো: মাহবুবুল ইসলাম খান বলেন, শহরের অভ্যন্তরে ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা দেয়ায় শহরে যানজট কিছুটা কমেছে। তিনি বলেন সংযোগ সড়কগুলোতে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ কাজ করছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সাতমাথা ফাঁকা থাকলেও সংযোগ সড়কে তীব্র যানজট

B
BN DESK | 02 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার