Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সান্তাহারের মাদক কারবারি রহিমা ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার

BN DESK
04 September 2026, 11:27 PM পড়তে ১ মিনিট
বগুড়ার সান্তাহারের মাদক কারবারি রহিমা ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার ফাঁড়ির পুলিশ ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও আড়াইশ গ্রাম গাঁজাসহ সান্তাহার পৌর এলাকার কুখ্যাত মাদক কারবারি রহিমা বেগম ওরফে সুটকি (৫০) কে গ্রেপ্তার করেছে।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে সান্তাহার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রহিমা বেগম ওরফে সুটকি সান্তাহার চাবাগান এলাকার নজরুল নজরুল ইসলামের স্ত্রী। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আদমদীঘি থানা পুলিশ জানায়, সান্তাহার পৌরসভার চাবাগান এলাকার রহিমা বেগম ও তার পরিবারের সকলেই মাদক কারবারের সাথে জড়িত। সম্প্রতি জনরোষে রহিমা বেগম বেশ কিছুদিন পালিয়ে থাকার পর সান্তাহার এসে পুনরায় মাদক ব্যবসা চালাচ্ছিল।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে সান্তাহার মাছবাজার এলাকায় রহিমা বেগম মাদক বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে রহিমা বেগমকে গ্রেপ্তার ও তার নিকট থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত রহিমা বেগমকে আদালতে প্রেরন করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সান্তাহারের মাদক কারবারি রহিমা ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার

B
BN DESK | 22 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার