Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সান্তাহারে কিশোরীকে ধর্ষণে অন্তঃসত্ত্বা, মামলার আসামি গ্রেপ্তার

BN DESK
07 September 2026, 01:41 AM পড়তে ১ মিনিট
বগুড়ার সান্তাহারে কিশোরীকে ধর্ষণে অন্তঃসত্ত্বা, মামলার আসামি গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে বাঁশফোড় পরিবারের এক কিশোরী (১৩) কে ধর্ষণ অতপর অন্তঃসত্ত্বা হওয়ায় জন্য দায়ী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত লালন বাঁশফোড় (৪৬) সান্তাহার চা বাগান এলাকার বিরণ বাঁশফোড়ের ছেলে। গত বুধবার রাতে তাকে সান্তাহার থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলা সুত্রে জানা যায়,  সান্তাহার চা বাগান এলাকার লালন বাঁশফোড় গত ১২ মে দুপুরে একই পাড়ার ওই কিশোরীকে তার ঘর ঝাড়ু দেয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনাটি প্রকাশ করলে হত্যার হুমকি দেয়। এরপর থেকে বিভিন্ন সময় লালন বাঁশফোড় ওই কিশোরীকে তার বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।

গত ১৩ অক্টোবর কিশোরীর শারীরিক পরির্বতন দেখে পরিবারের লোকজন স্থানীয় চিকিৎসককে দেখালে চিকিৎসক কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছে বলে জানান।

এরপর কিশোরীর মা বাদি হয়ে লালন বাঁশফোরকে আসামি করে গত বুধবার রাতে আদমদীঘি থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই লালন বাঁশফোড়কে গ্রেপ্তার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সান্তাহারে কিশোরীকে ধর্ষণে অন্তঃসত্ত্বা, মামলার আসামি গ্রেপ্তার

B
BN DESK | 17 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার