Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সান্তাহারে বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার 

BN DESK
04 September 2026, 05:33 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে এক বাকপ্রতিবন্ধী (২২) নারীকে ধর্ষন করার অভিযোগে সোহাগ হোসেন (২০) নামের এক লম্পট যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে সান্তাহার চা-বাগান এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহাগ হোসেন সান্তাহার হাসপাতাল চা-বাগান কলোনী এলাকার সাদ্দাম হোসেনের ছেলে। তার বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা রয়েছে।  

আদমদীঘি থানা পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সোহাগ হোসেন নামের ওই যুবক একই এলাকার বাকপ্রতিবন্ধী ওই নারীকে ফুসলিয়ে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। পরে নারীটি চিৎকার দিলে লম্পট পালিয়ে যায়। এরপর তার স্বজনরা তাকে উদ্ধার করে। এ ঘটনায় আদমদীঘি থানায় সোহাগ হোসেনকে আসামি করে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ বৃহস্পতিবার দুপুরে লম্পট সোহাগ হোসেনকে সান্তাহার এলাকা থেকে গ্রেফতার করে। আদমদীঘি খানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে সোহাগ হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সান্তাহারে বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার 

B
BN DESK | 01 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার