Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সান্তাহারে যুবদল অফিসে হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

BN DESK
10 October 2025, 10:13 AM পড়তে ১ মিনিট
বগুড়ার সান্তাহারে যুবদল অফিসে হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার পৌরসভার ওয়ার্ড যুবদলের অফিসে হামলা ও অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় সান্তাহার পৌর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বুলবুল আহমেদ (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বুলবুল আহমেদ সান্তাহার হাউজিং কলোনী (নতুন বাজার) এলাকার শাহ কামাল হোসেনের ছেলে। সে সান্তাহার পৌর   ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য।

সান্তাহার ফাঁড়ির এসআই বকুল হোসেন জানান, ২০২৪ সালের ১৯ আগস্ট রাতে সান্তাহার পৌরসভার চায়নার মোড় নামক স্থানে ৪নং ওয়ার্ড যুবদল অফিসে কয়েকটি মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্ত ওই অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক ছড়িয়ে অফিসের আসবাবপত্রে অগ্নিসংংযোগ করে পুড়ে দেয়।

এ ঘটনায় আদমদীঘি থানায় সান্তাহার কলসা এলাকার পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি আশিক হোসেন বাদি হয়ে সাবেক এমপি, তার বাবা সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৭০ জন আওয়ামীলীগ নেতাকর্মির নাম উল্লেখ ও অজ্ঞাতসহ মোট ২২৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় সান্তাহার পৌর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য বুলবুল আহমেদকে গ্রেফতার করা হয়। ওই দিন দুপুরে গ্রেফতারকৃত বুলবুল আহমেদকে আদালতে পাঠানো হয়েছে বলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সান্তাহারে যুবদল অফিসে হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

B
BN DESK | 15 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার